অনলাইন ব্যবসার কর্মপরিসর—ল্যাপটপ, প্যাকেজ ও হিসাবের চার্টের ধারণামূলক ছবি

বিক্রির পরের ধাপ

অর্ডার গোছান। নতুন সুযোগে মন দিন।

বাংলায় আপনার ব্যবসার কর্মপরিসর

BusinessOS.

ব্যবসা বাড়ুক।
ব্যস্ততা নয়।

কোন অর্ডার বাকি, কোন পণ্য কত আছে, খরচ শেষে লাভ কত—এসবের তথ্য রাখুন এক জায়গায়। কাস্টমারের যোগাযোগ ও টিমের কাজ গুছিয়ে মন দিন ব্যবসার পরের ধাপে।

বাংলা ইন্টারফেসAI মেসেজ অটোমেশনরোলভিত্তিক অনুমতি

আপনার পরিচিত চ্যানেল, এক কর্মপরিসরে

অ্যাকাউন্ট সংযোগ ও প্রয়োজনীয় সেটআপের পর

WooCommerceFacebookWhatsAppInstagram

মেসেজ অটোমেশন, কমেন্ট ও AI সহকারী

একই প্রশ্নের উত্তর বারবার?
AI সামলাক সাধারণ প্রশ্ন।

পণ্যের তথ্য, ডেলিভারি বা কেনাকাটার নিয়ম—আপনার দেওয়া তথ্য থেকে AI উত্তর দিক। আর জটিল প্রশ্ন ও গুরুত্বপূর্ণ কথোপকথনে থাকুক আপনার টিম।

  • ব্যবসার তথ্য অনুযায়ী উত্তর
  • বাংলা, বাংলিশ ও ইংরেজিতে কথোপকথন
  • প্রয়োজন হলে মানুষের কাছে হ্যান্ডওভার
আপনার ব্যবসার জন্য শুরু করুন
কাস্টমার → AI → টিমধারণামূলক উদাহরণ

কাস্টমার

ডেলিভারির নিয়ম কী? অর্ডার করব কীভাবে?

AI সহকারী

ব্যবসার দেওয়া ডেলিভারির নিয়ম জানায় এবং অর্ডারের জন্য নাম, ফোন ও ঠিকানা চায়।

উত্তর জানা নেই বা মানুষকে দরকার?
AI থামে, টিম কথোপকথন এগিয়ে নেয়।

কমেন্ট থেকেই শুরু হোক কথোপকথন।

Facebook পোস্টে পণ্যের প্রশ্ন এলে ইনবক্স থেকেই কমেন্ট দেখুন ও পাবলিক উত্তর দিন। প্রযোজ্য অনুমতি থাকলে ব্যক্তিগত মেসেজে কথা এগিয়ে নিন—ফোন বা ঠিকানা প্রকাশ্য কমেন্টে না চেয়েই।

কমেন্টের উত্তর টিম দেয়; কমেন্টে AI অটো-রিপ্লাই বর্তমানে চালু নয়। Meta-এর নিয়ম ও সংযোগ প্রযোজ্য।

আপনার তথ্যেই উত্তর

ব্যবসার প্রশ্নোত্তর, পণ্যের তথ্য ও নীতিমালা যোগ করুন। AI-কে দাম বা স্টকের তথ্য বানিয়ে না বলতে নির্দেশ দেওয়া থাকে।

ইনবক্সে থাকুক ধারাবাহিকতা

সংযুক্ত Facebook, Instagram ও WhatsApp-এর কথোপকথন এক জায়গায় দেখুন; আগের কথাবার্তা ধরে টিম উত্তর দিতে পারে।

AI খরচও জানুন

AI ব্যবহারের হিসাব ও ব্যালেন্স দেখুন। ব্যালেন্স শেষ হলে AI নতুন উত্তর দেয় না; টিম নিজে কথোপকথন চালিয়ে যেতে পারে।

অটোমেশন চালাতে চ্যানেল সংযোগ, ব্যবসার তথ্য, AI সেটআপ ও ব্যালেন্স দরকার। সংশ্লিষ্ট চ্যানেলের মেসেজ পাঠানোর নিয়ম প্রযোজ্য। AI নিজে অর্ডার তৈরি বা বিক্রি নিশ্চিত করে না।

......

জেনে শুরু করুন

মনে কিছু প্রশ্ন আছে?

সংযোগ, টিমের অনুমতি আর কাজের ধরন—দরকারি উত্তরগুলো একসঙ্গে।

পরের ধাপ আপনার

ব্যবসার সব কাজ, এবার এক ঠিকানায়।

শুরু করুন